কাহালু পৌর জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ২

বগুড়ার কাহালু পৌর জামায়াতের সেক্রেটারি জহুরুল ইসলাম (৪০) ও আদমদীঘি উপজেলা জামায়াতের কর্মী মোজাফ্ফর হোসেনকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে গোপনে ষড়যন্ত্র করার অভিযোগে মামলা রয়েছে।

গত ২৫ অক্টোবরে এস আই আব্দুর রহমান বাদী হয়ে ঐ দুইজনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী অফিসার এসআই শাহীন রেজা জানায়, এর আগে ঐ মামলায় জামায়াত-শিবিরের সক্রীয় কর্মী সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।