চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ছোটকুমিরায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী একটি বাস (চট্টমেট্টো-ব-১৪-২৮৮৬) চট্টগ্রামে যাওয়ার পথে উপজেলার ছোটকুমিরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের (ঝালকাঠি-ট-১১-০১৯৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির ছাদ উড়ে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের ভিতর থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তিনি ট্রাকের চালক না হেলপার তা যানা জায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত প্রায় অর্ধশত যাত্রীকে উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতাল ও চমেক হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে প্রায় ১০ যাত্রীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।