‘একটি মহল দেশের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করতে চেয়েছিল’

‘একটি মহল দেশের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করতে চেয়েছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে সেগুলোকে রক্ষা করার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে।’
 
শুক্রবার সকালে নাটোরের লালপুর উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে এ মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ স্বাগত বক্তব্য রাখেন।
 
মন্ত্রী বলেন,  ‘দেশের কারখানাগুলো এখন ধ্বংসপ্রাপ্ত। এগুলোকে উজ্জ্বীবিত করতে হবে। আর এজন্য প্রত্যেকটি মানুষের সহযোগিতা দরকার।’
 
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে জেলার-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, জেলার-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,  জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বক্তব্য রাখেন।