চুয়াডাঙ্গায় নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর গ্রামের এক ধান ক্ষেত থেকে নিখোঁজের তিনদিন পর শিহাব (৯) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধায় লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিহাব স্থানীয় কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কুতুবপুর গ্রামের তমিজ উদ্দিন ওরফে লাল্টুর ছেলে শিহাব জলপাই কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। নিখোঁজের তিনদিন পর শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী কুতুবপুর গ্রাম সংলগ্ন মাঠে সিহাবের লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
 
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পরই কীভাবে তাকে হত্যা করা হয়েছে জানা যাবে।