বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের বিএ ও বিএসএস সমাজতত্ত্ব পাঠ-৫ পরীক্ষা চলাকালে শুক্রবার লালমনিরহাটের আদিতমারী ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে নকল করার দায়ে ২৩ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
ওই কলেজ কেন্দ্রের দায়িত্বরত সহকারী অধ্যাপক কেরামত আলী এসব পরীক্ষার্থীকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে এসব পরীক্ষার্থীকে বহিস্কারের কারণে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলামকে শুক্রবার রাত আটটার দিকে জেলা মহিলা লীগের পরিচয়দানকারী জনৈক নেত্রী মোবাইল ফোনে হুমকি দেয়। এবং কীভাবে ইউএনও আদিতমারীতে চাকুরী করেন তাও দেখে নিবেন বলেও শাসান ওই নেত্রী।
ইউএনও জহুরুল ইসলাম বলেন, ‘অনতিবিলম্বে বিধি মোতাবেক এ হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’