যশোরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

যশোরে অস্ত্র-গুলি ও ফেনসিডিলসহ কৃষ্ণ সাহানী (৩২) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। তিনি শহরের লোন অফিস পাড়ার রাজু সাহানীর ছেলে।
 
কোতয়ালি মডেল থানার এসআই জামাল উদ্দিন জানান, রাত সাড়ে ১১টার দিকে কৃষ্ণ সাহানীকে রেলবাজার সুইপার কলোনীর সামনে থেকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
 
তিনি আরও জানান, কৃষ্ণ সাহানী বহু অপরাধের সঙ্গে জড়িত। তিনি সন্ত্রাসী হাঁস সোহেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
 
-বাসস