নিষেধাজ্ঞা কমছে না ওয়ার্নার-স্মিথদের

নিজেদের সিদ্ধান্ত থেকে এক বিন্দুও সরছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফলে, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের সাজা বহাল থাকছে। এর অর্থ হচ্ছে ২০১৯ সালের মার্চের আগে ফিরতে পারছেন না স্মিথ-ওয়ার্নার। ব্যানক্রফট অবশ্য আগামী ডিসেম্বরের ২৯ তারিখেই মুক্তি পাচ্ছেন। এই খবর সিএ’র অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ইয়ার্ল এডিংস এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এসিএ’র দাবিকে গুরুত্ব সহকারেই বিবেচনা ও যাচাই-বাছাই করেছি। তবে, তিন ক্রিকেটারের নিষেধাজ্ঞা কমানোর ব্যাপারে আমরা ভাবছিও না। ক্রিকেটে এই তিন ক্রিকেটারের ফেরাটা মসৃণ হয় তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করবো।’