‘‘বাংলাদেশের অগ্রগতি ও কৃষি খাতের অগ্রগতির জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশে খাদ্য ঘাটতি রেখে পূর্ববর্তী সরকারের উদ্দেশ্য ছিল বিদেশি সাহায্য পাওয়া নিশ্চিত করা, বর্তমান সরকার সে অবস্থান থেকে সরে এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।’’
শনিবার সকালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী গবেষণা পর্যবেক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি এসব কথা বলেন। এতে সাতটি টেকনিক্যাল সেশনে মোট ৫৯টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পুরাতন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান। এতে সম্মানিত অতিথি ছিলেন এফএও বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অতিথি, শিক্ষক, পিএইচডি অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।