সাফল্যর অনুপ্রেরণা দেয় শত্রুরা : রোনালদো

রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন সাফল্যের জন্য তিনি শত্রুদের কাছ থেকে অনুপ্রেরণা পান। তিন বারের ফিফা বর্ষসেরা মেনে নিয়েছেন যে তিনি বিনয়ী নন।
 
ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বে অহংকারী ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত। এই কারণে ফুটবলে তার অসংখ্য সমর্থক যেমন আছে তেমনি রয়েছে অসংখ্য শত্রু। রোনালদো অবশ্য বলেছেন যে তিনি তার প্রতি এই শত্রুতাপূর্ণ মনোভাব উপভোগ করেন। তিনি বলেন, আমি স্বীকার করি আমি বিশ্বের সবচেয়ে বিনয়ী ব্যক্তি নই। আমি ভণিতা করি না, কিন্তু আমি শিখতে পছন্দ করি না। আমি মানুষের ঘৃণাতে কিছু মনে করি না কারণ এটা আমাকে আরো ভালো করতে অনুপ্রাণিত করে। যখন অ্যাওয়ে ম্যাচে খেলতে যাই তখন সব দর্শকরা আমার বিরুদ্ধে থাকে। কিন্তু এটা ভালো।
 
রোনালদো যোগ করেন, আমার শত্রুদের প্রয়োজন রয়েছে। আমি যখন বল স্পর্শ করি তখন তারা চিৎকার শুরু করে। আমার বয়স যখন ১৮-১৯ তখন থেকেই এটা দেখে আসছি ।এটা আমার জন্য কোনো সমস্যা না বরং অনুপ্রেরণা। গোল ডটকম।