ঝিনাইদহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুরে এক অজ্ঞাত যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে গ্রামবাসী গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশকে খবর দেয়।
 
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে। তাকে অন্য কোন স্থান থেকে ধরে এনে গুলি করে দুর্বৃত্তরা। হত্যার পর লাশ ফেলে রেখে যায় তারা। 
 
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।