সময় প্রকাশনের মালিককে হত্যার হুমকি

এবার সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদকে হত্যার হুমকি দিয়েছে আল-আহরার ইউকে নামের একটি সংগঠন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনের (এসএমএস) মাধ্যমে এ হুমকি দেয়া হয়।
 
এসএমএসে লেখা ছিল, ‘নাস্তিকদের বই অনেক ছেপেছ। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও।’ এসএমএসটি রোমান হরফে বাংলায় লেখা।
 
এ ব্যাপারে ফরিদ আহমেদ বলেন, ‘বিষয়টি আমি এক পুলিশ কর্মকর্তাকে জানিয়ে রেখেছি। পরে জিডি করব।’