নাচোলে হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চার লাখ টাকার হেরোইনসহ মিলন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। 
 
নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানা পুলিশ উপজেলার ধানসুরা পেট্রোল পাম্প থেকে ২০০ গ্রাম হেরাইনসহ মিলনকে আটক করে। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর খয়রাবাদ গ্রামের আনছার আলির ছেলে। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা হয়েছে।