পাবনার চাটমোহরে অস্ত্র ও গুলিসহ সাইদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঘাসিখোলা গ্রামের রয়েজ উদ্দিনের ছেলে।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, সাইদুল চরমপন্থি দলের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে সাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় তাকে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
সাইদুল ইসলাম জানান, তিনি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি।