খুলনায় জামায়াত-শিবির ও বিএনপি’র ৭ কর্মী আটক

খুলনায় পৃথক অভিযানে জামায়াত-শিবির ও বিএনপির সাত কর্মীকে আটক করা হয়েছে।
 
রবিবার রাত তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত পুলিশ জেলা সদর  ও হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে। 
 
জেলা সদর থানায় আটকরা হলেন, শিবির কর্মী আল-আমিন (২৩), খায়রুল বাশার (২২), শফিকুল (২২) ও রূহুল আমিন (২৪) এবং বিএনপি কর্মী জাহিদ খান (৪৯) ও মিরাজ হোসেন (২৮)। অপরদিকে হরিণটানা থানা পুলিশ জামায়াত কর্মী শহিদুল ইসলাম মুন্সীকে (৩৬) আটক করে।
 
জেলা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বলেন, ‘শিবির কর্মীদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার হয়েছে। আর বিএনপি কর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।’