নাগেশ্বরীতে রাজা হত্যা মামলা: গ্রেফতার আলতাফ দুই দিনের রিমান্ডে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান রাজা হত্যা মামলায় গ্রেফতার মোটরসাইকেল চালক আলতাফ হোসেনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
রবিবার শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মায়েন উদ্দিন আলতাফের বিরুদ্ধে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ মো. গোলাম মওলা গ্রেফতারকৃতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
 
উল্লেখ্য, ৭ অক্টোবর রাতে দুর্বৃত্তের হাতে খুন হন উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জের বকুলতলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান রাজা। পরদিন এ ঘটনায় নিহতের ছোট ভাই আজিজুর রহমান রানা বাদী হয়ে আব্দুল করিমসহ ২২ জনকে আসামি করে  স্থানীয় থানায় হত্যা মামলা করেন।