মুন্সীগঞ্জে হাজার কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চে অভিযান চালিয়ে এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।
 
রবিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী দুটি লঞ্চে অভিযান চালিয়ে এ জাটকার চালান জব্দ করে কোস্টগার্ড। তবে এ সময় কেউ গ্রেফতার হয়নি।
 
পাগলা কোস্টগার্ডের পিটি অফিসার মো. ফারুক হোসেন জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকার সদরঘাট যাওয়ার পথে এমভি কর্ণফুলি-১ ও এমভি ইয়াদ -৩ নামের লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় দুটি ঝুড়িতে বরফ দিয়ে প্যাকেট করা অবস্থায় এসব জাটকা জব্দ করা হয়। পরে জেলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকতার মো. শাহাজাদা খসরুর উপস্থিতিতে এগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।