মহেশপুরে ৪ শিবির কর্মী গ্রেফতার

 
উপজেলার বিভিন্ন স্থান থেকে সরকার বিরোধী পোস্টার, লিফলেট, জিহাদি বই ও টাকা আদায়ের রশিদসহ ৪ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।
 
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার পলিয়ানপুর গ্রামে সরকার-বিরোধী পোস্টার টাঙানো হচ্ছে—এমন সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পোস্টার ও লিফলেটসহ ২ জনকে আটক করা হয়। রাতেই তাদের স্বীকারোক্তি মোতাবেক শহর থেকে জিহাদি বই, টাকা আদায়ের রশিদসহ আরো ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো—পলিয়ানপুর গ্রামের ওমর ফারুক, রায়পুর গ্রামের সামাউল, মহেশপুর ক্যাম্পপাড়ার মনির হোসেন, জমিদারপাড়ার দিনু শেখ। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।