g বিনোদন ডেস্ক
চলতি বছরে বিয়ে করছেন বরুণ দেওয়ান। গতবছর থেকে এমন খবর শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।
অনেকদিন ধরে প্রেম করছেন বরুণ ধাওয়ান ও নতাশা দালাল। এবার সেই সম্পর্ককে আরো একধাপ এগিয়ে নিতে প্রস্তুত তারা দু’জনই। ২০১৯ সালের ডিসেম্বর মাসেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বরুণ-নতাশা। তারা যে শিগগিরই বিয়ে করতে চলেছেন সে খবর অবশ্য প্রথম বরুণই শেয়ার করেছিলেন কফি উইথ করণ-এর সেটে। বিয়ে প্রসঙ্গে বরুণ বলেন, ‘এ বছরই বিয়ের খবর দেবো। তবে এখনই এ নিয়ে কথা নয়। আর খবর এ বছর দিলেও কবে বিয়ে করছি তা এখনো ঠিক করিনি।’ বর্তমানে বরুণ চূড়ান্ত ব্যস্ত তার আগামী ছবি কলঙ্ক-এর প্রমোশন নিয়ে। আগামী ১৯ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে অভিষেক বর্মণের ছবি কলঙ্ক।