নীলফামারীর ডোমার উপজেলায় আতিয়ার রহমান বাউ (৪০) নামের এক গাঁজা সেবনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্র্যাম্যমান অাদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. সাবিহা সুলতানা এ দণ্ড দেন। রবিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি পৌরসভা এলাকার ছোটরাউতা গোডাউন পাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।
ডোমার থানার এএসআই আমিনার রহমান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাসষ্টান্ড এলাকায় থেকে গাঁজা সেবনকালে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৬টি পুরিয়া পাওয়া যায়। তাকে ভ্রাম্যমান অাদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।