সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৫০

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে পৌরসদরের উত্তর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, গত সোমবার দুপুর ২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লক্ষীপুরগামী ফায়জা পরিবহন বাসটি (ঢাকা মেট্টো-জ-১১-১০৫৮) দ্রুতগতিতে অতিক্রম করার সময় সামনে দাড়ানো অবস্থায় একটি ট্রাকের (চট্টমেট্টো-ট-১৬-১৯৫৯) পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫০ জন যাত্রী আহত হন। 
 
আহতদের মধ্যে রুবায়েত হ্যাপী (১৮), ফাহমিদা (২০), তাসলিমা (১৭), একরামুল হক (২১) ও বাস হেলপার মো. হাফেজ (৩৫) কে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে ৪ জন সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র-ছাত্রী। 
 
অন্যান্য আহতরা হলেন- মো. টিপু (২৫), নূরুল আমিন (২৫), আবুল কালাম (৬৫), পান্না (৩০), পাখি বড়ুয়া (৫০), ইমাম হোসেন (১৮) ও বিবি ছকিনা (২২)। সব আহত ব্যক্তিদেরকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও জাতীয় পার্টির পৌর সেক্রেটারি মো. শওকত আলী দ্রুত সীতাকুণ্ড সরকারি হাসপাতাল ও সীতাকুণ্ডে বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।