রাজশাহীতে সেলসম্যানকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই

জেলার চারঘাট উপজেলার সলুয়া ইউপির মালেকের মোড়ে সাদেক আলী (৩০) নামে মোবাইল কোম্পানির এক সেলসম্যানকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
 
সোমবার বিকেল সাড়ে তিনটায় এ ঘটনায় গুরুতর আহত সাদেককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি নগরীর হড়গ্রাম মিঞাপাড়ার আনসার আলীর ছেলে। তিনি গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউটর কসমিকা কোম্পানিতে কর্মরত।
 
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর।  
 
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, জড়িতদের আটকে চেষ্টা চলছে।