চুয়াডাঙ্গায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কলঙ্কময় জেল হত্যা দিবসের কর্মসূচি শুরু হয়েছে। এ অনুযায়ী সকাল ৬টা ৩০ মিনিটে চূয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অর্ধনমিত আকারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও সদর পৌর-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশহাবুল হক মালিক লন্টু যথাক্রমে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহম্মদ, এম মনসুলর আলী ও এইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য ও ফুলের তোড়া অর্পণ করা হয়।
চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম টোটনসহ দলীয় ও অঙ্গ এবং সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা উল্লিখিত উভয় আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন।
দিবসটির কর্মসূচির মধ্যে বেলা ১০টায় শোক র্যালী প্রদক্ষিণ এবং বিকেলে দলীয় জেলা কার্যালয়ে দো’আ মাহফিলের আয়োজন রয়েছে।