মরিনহো এক ম্যাচ নিষিদ্ধ

 
চেলসি কোচ হোসে মরিনহোকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা। গত সপ্তাহে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ চলার সময় খারাপ আচরণের জন্য তাকে ৪০ হাজার পাউন্ড জরিমানাও করেছে ফুটবল সংস্থা (এফএ)।
 
গত ২৪ অক্টোবর প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের বিরতিতে মরিনহো রেফারির কক্ষে কথা বলতে গিয়েছিলেন। এ কারণে ডাগআউট থেকে বহিষ্কৃত হন তিনি। ম্যাচটি ২-১ গোলে হারে চেলসি। আগামী শনিবার লিগে স্টোক সিটির বিপক্ষে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
 
এর আগে ৩ অক্টোবর সাউথ্যাম্পটনের কাছে হেরে যাওয়ার পর রেফারির সমালোচনা করার জন্য মরিনহোকে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সেবারও তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছিল।