বাংলাদেশ জামায়াতে ইসলামের বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেকসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর দুইটার দিকে দুইটার দিকে আব্দুল মালেককে বারপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
এদিকে সোমবার রাতে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে সদরের কৈচড় বাজার থেকে ফাঁপোড় ইউনিয়ন জামায়াতের আমির লুত্ফর রহমানকে গ্রেফতার করে।
জেলা পুলিশের মিডিয়া সেল প্রধান সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লুত্ফর রহমানের বিরুদ্ধে সদর থানায় নাশকতার ১২টি মামলা রয়েছে।