চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় এক যুবলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার দাউদ সম্রাট প্রকাশ সম্রাট (২৬) পৌরসভার ৪নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক।
মঙ্গলবার রাত আটটায় পৌরসভাস্থ মহাদেবপুরের ভূঞাঁ পাড়ার পৌরসভা প্রাঙ্গণ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, দাউদ গ্রেফতারি পরোয়ানার আসামি। তার বিরুদ্ধে ৪/৫টি মামলা রয়েছে।