শিরোপার আরেকটু কাছে জুভেন্তাস

শিরোপাধারী জুভেন্তাস সিরি আ’তে উদিনেসে কে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাপোলি থেকে ১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে। সপ্তাহের মাঝামাঝিতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অপেক্ষা করছে জুভেন্তাসের জন্য, যেখানে প্রথম লেগের দুই গোলের ঘাটতি পোষাতে হতো তাদের। সেই ম্যাচটির আগে লিগ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ অনেক তারকাকেই বিশ্রাম দিয়েছিলেন অ্যালেগ্রি। তবে তরুণ মইস কিনের নৈপুণ্যে তাদের অভাব বুঝতেই পারেনি জুভেন্তাস। তার জোড়া গোল এবং এমরে কান ও ব্লেইসে মাতুইদির লক্ষ্যভেদে জয় নিয়েই মাঠ ছাড়ে শিরোপাধারীরা। জয়ের পর কোচ অ্যালেগ্রি জানান শেষ প্রান্তের খুব কাছে আছে তার দল। তিনি বলেন,‘এখন আমাদের ৭৫ পয়েন্ট আছে, এখান থেকে শেষ প্রান্তটা দেখাও খুব সম্ভব আর এটা খুবই গুরুত্বপূর্ণ।’