ভারত থেকে ফেরার সময় ২১ বাংলাদেশিকে আটক

বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় শিশুসহ ২১বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
২৩ ব্যাটেলিয়ন দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার বলেন, 'গোপন সংবাদে জানতে পারি, গাতিপাড়ার আমবাগান সীমান্ত দিয়ে বেশ কিছু নারী-পুরুষ অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছে। এ খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২শিশুসহ ২১জন নারী-পুরুষকে আটক করি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।' 
 
আটককৃতকের মধ্যে ১২জন নারী, ৭জন পুরুষ ও ২জন শিশু রয়েছে। তাদের বাড়ী খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানান, বিজিবি দৌলতপুর সীমান্ত থেকে  ২শিশুসহ ২১জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুপুরে মামলা দায়ের করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।