সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়।
বিজিবি-৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এস এম লুত্ফুল করিম বলেন, বিমানবন্দরের চলমান নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করতে দুইটি প্রশিক্ষিত কুকুর আনা হয়েছে। এগুলো অস্ত্র, মাদক ও বিস্ফোরক শনাক্ত করতে সক্ষম। স্কোয়াডে বিজিবি’র ৫-৬ জন প্রশিক্ষিত সদস্যও রয়েছেন।
IMG0
তিনি আরো জানান, যাত্রী ও তাদের লাগেজসহ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় এই স্কোয়াড কাজ করবে।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তায় ডগ স্কোয়াড মোতায়েন হয়।