রাজধানীর মালিবাগের একটি পরিত্যক্ত জায়গা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহজাহানপুর থানার এসআই শাহ আলম জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আবু জর গিফারী কলেজ রোডের শাহী মসজিদ সংলগ্ন বাউন্ডারি ঘেরা একটি জায়গায় লাশটি পাওয়া যায়।
শিশুটির পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল টিয়া রঙের একটি থ্রি কোয়ার্টার প্যান্ট। গায়ে জামা ছিল না।
গলায় হালকা কালো দাগ থাকার কথা জানিয়ে এসআই শাহ আলম বলেন, সম্ভবত শ্বাসরোধে হত্যার পর লাশটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।