মেহেরপুরের গাংনী উপজেলার ১ নং কাথুলি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রানাকে সংবর্ধনা দিয়েছে গাংনী পৌর আওয়ামী লীগ। আজ বুধবার বিকালে গাংনী অডিটরিয়ামে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ সংবর্ধনা দেওয়া হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেনের বাবলু'র সভাপতিত্বে অনুষ্ঠিত সবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য সেলিনা আক্তার বানু । প্রধান বক্তা ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন । সংবর্ধিত কাথুলি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রানা।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক মাস্টার, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক ফজল, সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাংনী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাথুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাজী মহাসিন আলী, মনিরুজ্জামান আতু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনীর খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার), উপজেলা মহিলা যুবলীগের সভাপতি সাহানা ইসলাম শান্তনা, যুবলীগ নেতা আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সৈনিকলীগ নেতা শহিদুল ইসরাম প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রানাকে জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে সাধারণ সম্পাদক এম এ খালেক, সংরক্ষিত সদস্য সেলিনা আক্তার বানু, পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে সানোয়ার হোসেন বাবলু, যুব মহিলা লীগের পক্ষ থেকে সাহানা ইসলাম শান্তনা, ছাত্রলীগের পক্ষ থেকে হাসান রেজা সেন্টু ও বিপ্লব হোসেন ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এর আগে গাংনী উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা কর্মী মিছিল সহকারে এসে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।