গাংনীতে বিষপানে গৃহবধুর মৃত্যু

 
পারিবারিক কলহের জের ধরে সখিনা খাতুন (৫৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। সখিনা খাতুন গাংনী উপজেলার ষোলটকা গ্রামের নিজু মিয়ার স্ত্রী।
আজ (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার সময় নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের লোকজন মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
 
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।