মুক্তাগাছায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

 
জেলার মুক্তাগাছা উপজেলার ঘোগা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে বুধবার বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে শাকিলা নামের ৫ বছরের এক শিশুর ঘটনা স্থলেই মৃত্যু হয়। একটি টিনের ঘর পুড়ে যায়।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় বুধবার বিকালে অসাবধানতা বশত থাকার ঘরে আগুন লাগে। এ সময় বাপের বাড়িতে বেড়াতে আসা রাজ্জাকের মেয়ে রেহেনা আক্তার তার ৫ মাসের শিশু কন্যাকে ঘরের ভেতরে বিছানায় শুইয়ে রেখেছিল। সেখানেই দগ্ধ হয়ে ঐ শিশুর মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক টিম গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মুক্তাগাছা থানার ওসি আবু মোঃ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।