রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসীর মৃত্যু

রাজবাড়ী গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা ও অস্ত্র মামলার আসামি শাহীন ওরফে পিচ্চি শাহীন (৩০) নামের এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার আলীপুরে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শাহীন সদরের খানখানাপুর এলাকার জয়নাল খানের ছেলে।
 
জেলা ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, মধ্যরাতে শাহীনকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এ সময় শাহীন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্যও আহত হন। বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শ্যুটারগান ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
 
পিচ্চি শাহীনের বিরুদ্ধে আটটি হত্যা, চারটি অস্ত্র ও একটি পুলিশের ওপর হামলা মামলা রয়েছে বলে জানায় পুলিশ।