রাজধানীতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর কালশীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিমুল (২০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
 
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য শিমুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।