গণজাগরণের ‘কফিন মিছিলে’ পুলিশের বাধা

লেখক-প্রকাশক হত্যা এবং হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের কফিন মিছিল পুলিশের বাধার মুখে পড়ে। 
 
সচিবালয়ের পশ্চিম গেইটে পুলিশ ব্যারিকেড দেয়ায় সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। 
 
বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থেকে কফিন মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালযের রাজু ভাস্কর্য ও দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন কর্মীরা। এ সময় ছয়টি প্রতীকী কফিন বহন করছিলেন তারা।