চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ফরিদপুর চরভদ্রাসনে অটোরিকশার চাপায় আজমীন নামের আড়াই বছরের এক শিশুর মৃৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় মৌলভীরচর সর্দারবাড়ী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, মোস্তফা শেখের বড় মেয়ে আজমীন দুদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায়। সকালে সে সবার অজান্তে রাস্তা পার হতে গেলে ফরিদপুর থেকে চরভদ্রাসনগামী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাকে চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
স্থানীয়রা অটোরিকশার চালককে আটোসহ আটক করে। ঘটনাস্থল পরিদর্শনে আসা চরভদ্রাসন থানার এস আই আ. রবের কাছে সোপর্দ করে। এব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান এস আই আ. রব।