রাজধানীতে ট্রেন দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে খিলক্ষেত রেলগেটে ও বুধবার দিবাগত গভীর রাতে মালিবাগ রেলগেটে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
 
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ রানা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খিলক্ষেত রেলগেটে ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান (৪০) নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়।
 
ঢাকা রেলওয়ে থানার আরেক এসআই জাহেদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মালিবাগ রেল ক্রসিংয়ে অজ্ঞাত এক যুবক (৩৫) ট্রেনের ধাক্কায় মারা যান।