অস্ট্রেলিয়াকে পিছে ফেলে টেস্ট র‌্যাঙ্কিয়ের দুইয়ে পাকিস্তান

 
আইসিসি টেস্ট র‌্যাঙ্কিয়ের দুইয়ে উঠে এসেছে পাকিস্তান। আর তিন থেকে ছয়ে নেমে গেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার শেষ দিনে ইংল্যান্ডকে ১২৭ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান।
 
এই জয়ে ১০৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান উঠে এসেছে দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। ১২৫ পয়েন্ট নিয়ে আপাতত বাকিদের ধরাছোঁয়ার বাইরে আছে দক্ষিণ আফ্রিকা। শারজাহ টেস্টের আগে ১০২ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিয়ের তিনে ছিল ইংল্যান্ড। ১০১ পয়েন্ট নিয়ে পাকিস্তান ছিল চারে।
 
৯৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড নেমে গেছে ছয়ে। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে পাঁচে নিউ জিল্যান্ড। ১০০ পয়েন্ট নিয়ে চারে আছে ভারত। ৯৩ পয়েন্ট নিয়ে সাতে শ্রীলঙ্কা আর ৭৬ পয়েন্ট নিয়ে আটে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নয় নম্বরে। দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ৫।