বিসিবি একাদশকে সাত উইকেট হারালো জিম্বাবুয়ে

একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে সাত উইকেটে হারিয়েছে  জিম্বাবুয়ে। বিসিবি একাদশের ২৭৭ রানের লক্ষ্য সফরকারী দল পেরিয়ে গেছে মাত্র তিন উইকেট হারিয়ে।
 
আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরুল কায়েস ও আনামুল হকের শত রানের জুটিতে দারুণ শুরু করে বিসিবি একাদশ। সৌম্য সরকারের জায়গায় দলে ডাক পাওয়া ইমরুল ৫৬ রান করেন এবং আনামুল আউট হয়ে যান ৫২ রান করে। লিটন দাস দ্রুত গতিতে ২৩ বলে ২৫ রান করেন। সাব্বির রহমান মাত্র তিন রান করে আউট হলে বাংলাদেশের স্কোর দাড়ায় চার উইকেট হারিয়ে ১৪৯। সেখান থেকে মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসের ৯০ রানের জুটি গড়েন। শাহরিয়ার ৩৮ রানে আউট হলেও টেস্ট অধিনায়ক মুশফিক ৮৪ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। পুরো ৫০ ওভার ব্যাটিং করে আট উইকেট হারিয়ে ২৭৭ রান করে বিসিবি একাদশ।
 
IMG0
 
এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালেও মিডল অর্ডার ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে নেন। ক্রেইগ আরভিন ৯৯ বলে ৯৫ রান করেন এবং ৫৪ রান করেন শন উইলিয়ামস। এলটন চিগুম্বুরা ৪৯ বলে ৬৪ রান করেন। সানজামুল ইসলাম ৭০ রান খরচ করে নিয়েছেন দুই উইকেট। শফিউল ইসলাম ৪৭ রান খরচ করে নিয়েছেন এক উইকেট। মাত্রই ডেঙ্গু থেকে সেরা ওঠা অধিনায়ক মাশরাফি সাত ওভার বোলিং করে ৩১ রান করেছেন। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।