কুমল্লার মুরাদনগর উপজেলায় করিমপুর থেকে কামাল্লা বাজার পর্যন্ত দুই হাজার দুই শ ফুট অবৈধ গ্যাস-লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১১০টি দুই ইঞ্চি পাইপ জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্দেশে বৃহম্পতিবার সারাদিন ব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব অবৈধ গ্যাস লাইন সংযোগকারীদের বিরুদ্ধে কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) আলী আজগর, বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক বাপ্পি শাহরিয়ার, ব্যবস্থাপক (বিক্রয়-উপজেলা) জিয়াউল হক চৌধুরী, সহকারী প্রকৌশলী অতুল কুমার নাগ, জসিম উদ্দিন আহাম্মদ ও মনতুজ মধুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।