ডিআরইউ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবা ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের এক সভায় এই তালিকা চূড়ান্ত হয়।

গত ১ নভেম্বর ডিআরইউ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ ২১ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ নভেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৪ নভেম্বর এবং ভোটগ্রহণ ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ডিআরইউ কার্যালয় থেকে ৯ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে নির্ধারিত মূল্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

-বাসস