কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে নাফনদীর জইল্ল্যার দ্বীপ থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে কেউ আটক হননি।
বৃহস্পতিবার সকালে ও সন্ধ্যায় উপজেলার দমদমিয়া সংলগ্ন জইল্ল্যার দ্বীপ এলাকায় (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ অভিযান দুটি চালায়।। এসব অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
টেকনাফ ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, এসব ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে ঊধ্বর্তন কর্মকর্তাদের সামনে এসব ইয়াবা ধ্বংস করা হবে।