ভূরুঙ্গামারী-রংপুর সরাসরি বাস চালু করুন

বাংলাদেশের উত্তর জনপদে দুটি উপজেলা। একটি ভূরুঙ্গামারী অপরটি তেতুলিয়া। রংপুর বিভাগে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গমারী উপজেলা স্বাধীনতার ঊনপঞ্চাশ বছরেও যোগাযোগব্যবস্থায় অনেক পিছিয়ে। রংপুর-ভূরুঙ্গামারী সরাসরি বাস কিছুদিন চালু ছিল। আবার কবে এ রুটে বাস চলবে? সময়ের মূল্য দিয়ে বিভাগীয় শহরের সঙ্গে যাতায়াত গতিশীল করতে ভূরুঙ্গামারী-রংপুর বাস চালু করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

এস এম গোলাম মোস্তফা

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম