সাবলেট ভাড়াটিয়ার আঘাতে গৃহবধূ আহত; মালামাল লুট

রাজধানীর যাত্রাবাড়িতে সাবলেট ভাড়াটিয়ার ছুরিকাঘাতে সাথী আক্তার (২৫) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, যাত্রাবাড়ি থানার ৭৮ উত্তর যাত্রাবাড়ি বাড়ির ভাড়াটিয়া শহিদুল ইসলাম অজ্ঞাতনামা এক ব্যক্তিকে সাবলেটে ভাড়া দেন। শুক্রবার ভোরে শহিদুল বাহিরে যান। এরপর ওই ভাড়াটিয়া তার রুমে লুট করার চেষ্টা করে। এসময় গৃহবধূ সাথী আক্তার তাকে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে স্বর্নলংকার ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে তার স্বামী বাসায় ফিরে সাথী আহত অবস্থায় দেখে তাকে উদ্ধারের পর ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।