ঝিনাইদহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার আশংকায় ৭জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাদেরকে আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে দুটি মেসে অভিযান চালিয়ে ৬ জন শিবির কর্মীকে আটক করা হয়েছে। তারা হচ্ছেন- মো. ফরিদ হোসেন (২২), মো. আলামিন (২৩), মো. সাইফুর রহমান (২৪), মুনতাসির মামুন (২৩), জহুরুল ইসলাম (২৩) ও মুরাদুল ইসলাম (২৪)। তাদের কাছে শিবিরের সাংঘঠনিক কাগজপত্র উদ্ধার করা।
কালীগঞ্জ উপজেলার পান্তাডাঙ্গা গ্রাম থেকে মো. মাসুম আলি ( ৩৫ ) নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশ।