নাগেশ্বরীতে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি

নাগেশ্বরীতে একটি গুদামে আগুন লেগে ৫০০ মণ পাট ও ১ শত মেট্রিকটন চাল পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় পুরাতন বাজার এলাকায় দীন মোহাম্মদের পাট গুদামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় পুড়ে যায় দীন মোহাম্মদের ৫শত মণ পাট ও রেজাউল করিমের ১ শত মণ চাউল। পরে নাগেশ্বরী ও কুড়িগ্রামের ফায়ার সার্ভিস কর্মীরা এসে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।