সাঘাটায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

গাইবান্ধার সাঘাটায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারুল (৫৫) নামের এক নারী খুন হয়েছেন। নিহতের স্বামী আফজাল হোসেন (৬৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বুরুঙ্গী গ্রামের এ ঘটনা ঘটে। 
 
আহত আফজাল হোসেনকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত পারুলের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 
 
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'জমি সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিপক্ষের হাতে পারুল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পারুলের স্বামী আফজাল হোসেন। মামলা রুজু করে খুনিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশের তৎপরতা চলছে।'