নড়াইলে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের ৩৫ নেতা-কর্মী আটক

নড়াইল জেলা সেক্রেটারি ডা. এসএম নাসিরউদ্দিনসহ ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের ৩৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পৌরসভার ভওয়াখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
পুলিশ জানায়, শুক্রবার বিকেল তিনটার দিকে জেলা শহরের ভওয়াখালী এলাকায় ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের জেলা সেক্রেটারি ডা. এসএম নাসিরউদ্দিনের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় দলটির জেলা সেক্রিটারিসহ এসব নেতা-কর্মীদের আটক করা হয়েছে।
 
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আটকরা নোয়াখালী, কুমিল্লা, বাগেরহাট, যশোরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে আটকরা জামায়াত-শিবিরের সঙ্গে একযোগ হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।