নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে নাটোর-পাবনা সড়কের প্রায় ৫০০ গজ দূরে চিলানের ধান ক্ষেতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এখন পর্যন্ত লাশটি সনাক্ত হয়নি। লাশে পচন ধরেছে।
পুলিশের ধারণা, ৫/৭দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল হাই তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।