মেহেরপুরে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০

মেহেরপুরে বিভিন্ন মামলার আদালতের পরোয়ানাভূক্ত দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতের ভিন্ন ভিন্ন সময়ে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলার ২ জন, সিআর মামলার ৬ জন, নিয়মিত মামলার ১ জন রয়েছে। 
 
এদিকে গাংনী হাড়াভাঙ্গা মাদ্রাসা পাড়া এলাকায় পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামাল হোসেন সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন, ২ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ আশরাফুল ইসলামকে আটক করেন। আশরাফুল ইসলাম মেহেরপুর পৌর কলেজপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়।
 
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।